1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সর্বশেষ :

দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর অবস্থানে বিএনপি : ডা. সালাউদ্দিন বাবু

  • আপডেট সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

সংবাদ রিপোর্ট : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপে কোনো ধরনের নাশকতার চেষ্টা করা হলে প্রশাসনের সঙ্গে বিএনপি নেতা-কর্মীরাও কঠোর হাতে দমন করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। ১৯ সেপ্টেম্বর সোমবার বিকেলে সাভারের বিরুলিয়ার বিভিন্ন গ্রামে দুর্গাপূজার মন্দির পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা প্রদানকালে তিনি এ হুঁশিয়ারি দেন। ডা. সালাউদ্দিন বাবু বলেন, সাভার ও আশুলিয়ায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালিত হচ্ছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হিন্দু সম্প্রদায়কে সর্বাত্মক নিরাপত্তা দিয়েছে। কেউ যদি হামলার চেষ্টা করে তবে তাকে কঠোর হাতে দমন করা হবে। এ সময় তার সঙ্গে বিএনপি’র স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :