1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :

সাভারে শহীদ জিয়া সামাজিক সংগঠনের পরিচিতি সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

সংবাদ রিপোর্টঃ সাভারে শহীদ জিয়া সামাজিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে সাভার পৌর এলাকার উত্তর রাজাশন মহল্লায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম। প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের নেতৃবৃন্দ। বক্তব্যে খোরশেদ আলম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে না হয় সেজন্য অনেক ষড়যন্ত্র চলছে। এখন এক দল পিআর পদ্ধতির কথা বলছে। স্বাধীনতার পর থেকে মানুষ একই নিয়মে ভোট দিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ জানে না পিআর কী। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সরব থাকতে হবে। তিনি আরও বলেন, আমরা কখনো ইসলামকে বিক্রি করে ভোট চাইনি। ইসলাম আমাদের মনে-প্রাণে রয়েছে। আমি সাভারে মানবিক কাজ করে যাচ্ছি যা এর আগে কেউ করেনি। অন্যায়ের কাছে কখনো মাথা নত করিনি, করবও না। সাভারকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ছিনতাই মুক্ত করে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বসবাসযোগ্য সাভার গড়ে তুলতে চাই। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এনামুল করিব (মিন্টু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোশাররফ হোসেন মোল্লা। এছাড়া আরও উপস্থিত ছিলেন পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক, ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, পাথালিয়া বিএনপির সহ-সভাপতি হযরত আলী, পৌর বিএনপির খান মজলিশ বাবু, পৌর ছাত্রদলের তাজ খান নাঈমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :