1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :

সাভারে পানিবন্দি মানুষের দুর্ভোগ কমাতে ইউএনও’র পানি নিষ্কাশন উদ্যোগ

  • আপডেট সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

সংবাদ রিপোর্ট: সাভার পৌর এলাকার পূর্ব জামসিং মহল্লায় পানিবন্দি মানুষের দুর্ভোগ নিরসনে পানি নিষ্কাশনের উদ্যোগ নিয়েছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বকর সরকার। ১৪ আগস্ট বৃহস্পতিবার সকালে তিনি এলাকাটি পরিদর্শন করে পানিবন্দি মানুষের সার্বিক খোঁজখবর নেন এবং দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করেন। গত ১১ আগস্ট সাভার সংবাদ-এ সাভারে পানিবন্দি অর্ধশত পরিবার ‘অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা, শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসে। এরই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়। এ সময় ইউএনও আবু বকর সরকার বলেন, “গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পরই পানিবন্দি মানুষের বিষয়টি আমাদের নজরে আসে। এলাকাবাসীর কষ্ট লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।” তিনি আরও আহ্বান জানান, “বাড়ি নির্মাণের সময় ন্যূনতম একটি লেভেলিং মেনে কাজ করলে ভবিষ্যতে পানিবদ্ধতা দূর করা সহজ হবে।” পানি নিষ্কাশন উদ্যোগের সময় সাভার পৌরসভার নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :