1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০২ মে ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত এনসিপির ঢাকা জেলার ৭ নেতা শোকজ : ৫ জনকে সাময়িক অব্যাহতি আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খোরশেদ আলম সাভারে জেলা পরিষদের জমি উদ্ধার ও উন্নয়ন পরিকল্পনা জোরদার প্রকাশিত সংবাদে আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লি:-এর প্রতিবাদ সাভারে তিন মাসে ২৪ ধর্ষণ মামলা, লোকলজ্জায় থানায় যান না অনেকেই সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক-৩ সাভার পৌর বিএনপি নেতা বিল্টুর দাফন সম্পন্ন ‎সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ; ২৪ ঘণ্টার আল্টিমেটাম  ‎

সাভারে  ডিবির অভিযানে ৭টি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ৪ কুখ্যাত চোর

  • আপডেট সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

সংবাদ রিপোর্ট: ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি-উত্তর) পুলিশের অভিযানে গরু চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৭টি চোরাই গরু। ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিনের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানের প্রথম ধাপে ২ আগস্ট শনিবার রাত ৩টা ৩০ মিনিটে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার কোনাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে দুই চোরকে গ্রেপ্তার করা হয়। মো. বাবু মোল্লা (৩৩), পিতা–আওয়াল মোল্লা, সাঁথিয়া, পাবনা, মো. আল আমিন শেখ (৪৩), পিতা–কাদের শেখ, শাহজাদপুর, সিরাজগঞ্জ। গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের দলের আরও সদস্য শাহজাদপুর এলাকায় অবস্থান করছে। এরই ধারাবাহিকতায় একই দিন দুপুর ২টা ৫০ মিনিটে ডিবির চৌকস দল সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও দুই চোরকে গ্রেপ্তার করে। ফজলুল হক (৪৮), পিতা–আমজাদ মোল্লা শাহজাদপুর, শফিকুল সরদার (৩৮), পিতা–গফুর সরদার, শাহজাদপুর। এ সময় তাদের হেফাজত থেকে ৭টি চোরাই গরু উদ্ধার করা হয়। ডিবি জানায়, এই চক্রটি দেশের বিভিন্ন অঞ্চলে গরু চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত গরুগুলো গাজীপুর জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :