1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

সাভারে বন্ধুর হাতে বন্ধু খুন

  • আপডেট সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫

সংবাদ রিপোর্ট: সাভার পৌরসভা এলাকার কামাল গার্মেন্টস রোডে রুহুল আমিন (২৬) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তারই এক বন্ধুর বিরুদ্ধে। ২৮ জুন শনিবার রাত ৮টার দিকে এনাম মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রুহুল আমিন সাভার পৌরসভার আড়াপাড়া বিনোদবাইদ এলাকার টুকুর মিয়ার ছেলে। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শুক্রবার দুপুর ২টার দিকে আড়াপাড়ার বাসা থেকে ডেকে কামাল গার্মেন্টস রোডের কাঠপট্টিতে নিয়ে রুহুল আমিনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে একই এলাকার গেদা বাবুর্চির ছেলে শামীম হোসেন। এসময় তার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে ঘাতক বন্ধু শামীম পালিয়ে যায়। পরে সেখান থেকে উদ্ধার করে এনাম মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোতাসিম বিল্লাহ জানান, হত্যাকান্ডের কারণ এখনও জানা যায়নি। তবে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :