1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে সেমাই কারখানা ও বেকারিতে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা বাংলাদেশের সব জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে সংসদ: চিফ হুইপ সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মতবিনিময় সভায় এমপি সালাউদ্দিন বাবু সাভারে ভেজাল তেল কারখানা সিলগালা, বিপুল মালামাল জব্দ সাভারে পেট্রোল পাম্পে তেলের ‘কৃত্রিম সংকট’ তৈরির অভিযোগ  সাভারে আইনজীবী কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল ধামরাইয়ে ৫ অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা ২৪ লাখ ঈদে যানজট কমাতে আশুলিয়ায় হকার উচ্ছেদ অভিযান ধামরাইয়ে বাগান থেকে বাজার সব জায়গায় লেবুর দামে আগুন সাভার উপজেলা প্রশাসনের সঙ্গে আমান উল্লাহ আমান-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাভারে সেমাই কারখানা ও বেকারিতে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

সংবাদ রিপোর্ট: সাভার উপজেলা বনগাঁও ইউনিয়নের গান্ধারিয়া লেক সিটি আবাসিক এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ১০ মার্চ মঙ্গলবার দুপুর ২ থেকে ৩ পর্যন্ত জেলা এনএসআই, ঢাকা আশুলিয়া ইউনিট অফিসের তথ্যের ভিত্তিতে ভোক্তা অধিদপ্তর সাভার লেকসিটি এলাকায় একটি সেমাই কারখানা ও মোহাম্মদিয়া বেকারিতে এ অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তর ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসানুজ্জামান। অভিযানে সেমাই কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, খাদ্যে রং মেশানো, নিম্নমানের তেল ব্যবহার, বিএসটিআইয়ের অনুমোদন না থাকা এবং ভুল ঠিকানা ব্যবহারের অভিযোগে ১,০০,০০০ টাকা জরিমানা করা হয়। এ সময় ২০০ কেজি সেমাই জব্দ করে ধ্বংস করা হয়। এ ছাড়া মোহাম্মদিয়া বেকারিতে কেমিক্যাল হাইড্রোস ব্যবহার, উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করা, মেয়াদোত্তীর্ণ খাদ্য রং ব্যবহার এবং মূল্য তালিকা না থাকায় ২০,০০০ টাকা জরিমানা করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :