1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে প্রেসার কুকার বোমার সন্ধান, ঘিরে রেখেছে পুলিশ সাভারে সিটিটিসির অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার  সাভারে মই বেয়ে চলাচল করা সেই বৃদ্ধের বাড়িতে হচ্ছে রাস্তা আশুলিয়ায় এক্সপ্রেসওয়ের নিচে মিলল ভ্যানচালকের ক্ষতবিক্ষত মরদেহ আশুলিয়ায় বিএনপি নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি পুলিশের ধাওয়ায় ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতা নিহতের অভিযোগ সাভারের ৩ ইউনিয়ন কেরানীগঞ্জে সংযুক্তির প্রস্তাবের প্রতিবাদে মহাসড়ক অবরোধ সাভারে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন চাকলাদার মহিলা কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত আশুলিয়ায় টোবাকোর গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

সাভারে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বুধবার, ২৯ জুন, ২০২২

সংবাদ রিপোর্ট: সাভার উপজেলা প্রশাসনের আয়োজনে ‘বাংলাদেশ পানি আইন, ২০১৩ এবং বাংলাদেশ পানি বিধিমালা, ২০১৮ বাস্তবায়নে সাভার উপজেলা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুন মঙ্গলবার দুপুরে সাভার উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠান সম্পন্ন হয়। সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয় এর সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। কর্মশালায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান এমপি, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা ভাইস-চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁন, মহিলা ভাইস-চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাকুর্তা ইউপি চেয়ারম্যান হাজী মোঃ লিয়াকত হোসেন প্রমুখ সহ অন্যরা উপস্থিত ছিলেন। এদিকে, উপজেলা পরিষদের সভাকক্ষে ইউএনও মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় এই কমিটির প্রধান উপদেষ্টা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি, সম্মানিত উপদেষ্টা সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুর রহমান, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসেন, আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা শিরিন প্রমুখ সহ স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাগণ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব এর সভাপতিত্বে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :