1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে সেমাই কারখানা ও বেকারিতে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা বাংলাদেশের সব জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে সংসদ: চিফ হুইপ সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মতবিনিময় সভায় এমপি সালাউদ্দিন বাবু সাভারে ভেজাল তেল কারখানা সিলগালা, বিপুল মালামাল জব্দ সাভারে পেট্রোল পাম্পে তেলের ‘কৃত্রিম সংকট’ তৈরির অভিযোগ  সাভারে আইনজীবী কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল ধামরাইয়ে ৫ অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা ২৪ লাখ ঈদে যানজট কমাতে আশুলিয়ায় হকার উচ্ছেদ অভিযান ধামরাইয়ে বাগান থেকে বাজার সব জায়গায় লেবুর দামে আগুন সাভার উপজেলা প্রশাসনের সঙ্গে আমান উল্লাহ আমান-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

বঙ্গবাজারে অগ্নিকাণ্ড তদন্তে ফায়ার সার্ভিসের কমিটি

  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

সংবাদ ডেস্ক: বঙ্গবাজারের আগুনের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে। ৪ এপ্রিল মঙ্গলবার এই কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য সাত কার্যদিবস সময় দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা পরিদর্শক মো শাজাহান সিকদার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালককে (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে এই কমিটির সভাপতি করা হয়েছে। অন্য সদস্যরা হলেন, দিনমনি শর্মা, মো. শাহিন আলম, অধীর চন্দ্র ও মো. বজলুর রশিদ। মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সকাল আটটার দিকে ফায়ার সার্ভিসের ৪১টি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর ৪৩টি ইউনিট যাওয়ার খবর জানায় ফায়ার সার্ভিস। ৪৮টি ইউনিটের প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।  আগুনে বঙ্গবাজার এলাকার মোট ছয়টি মার্কেট পুড়ে গেছে। এর মধ্যে চারটি পুরোপুরি ও দুটি আংশিক পুড়েছে। দোকান মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, পাঁচ হাজারের বেশি দোকান পুড়ে গেছে। আর্থিক ক্ষতি হয়েছে আনুমানিক কয়েক হাজার কোটি টাকা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :