1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত এনসিপির ঢাকা জেলার ৭ নেতা শোকজ : ৫ জনকে সাময়িক অব্যাহতি আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খোরশেদ আলম সাভারে জেলা পরিষদের জমি উদ্ধার ও উন্নয়ন পরিকল্পনা জোরদার প্রকাশিত সংবাদে আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লি:-এর প্রতিবাদ সাভারে তিন মাসে ২৪ ধর্ষণ মামলা, লোকলজ্জায় থানায় যান না অনেকেই সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক-৩ সাভার পৌর বিএনপি নেতা বিল্টুর দাফন সম্পন্ন ‎সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ; ২৪ ঘণ্টার আল্টিমেটাম  ‎

ধামরাইয়ে কীটনাশক কারখানায় অগ্নিকাণ্ড

  • আপডেট সময় : শনিবার, ১২ নভেম্বর, ২০২২

ধামরাই প্রতিনিধি: ধামরাইয়ে বাংলাদেশ এগ্রিকালচার অ্যান্ড এগ্রো নামের একটি কীটনাশক উৎপাদনকারী প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ১২ নভেম্বর শনিবার সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে ভোর ৫টার দিকে ধামরাইয়ের কালামপুরের বিসিক শিল্পনগরী এলাকার ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ভোর ৫টার দিকে ওই কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় সাভার ফায়ার সার্ভিস, ডিইপিজেড ফায়ার সার্ভিস ও কল্যাণপুর ফায়ার সার্ভিসের মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দীর্ঘ চার ঘণ্টা পর সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :