1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত এনসিপির ঢাকা জেলার ৭ নেতা শোকজ : ৫ জনকে সাময়িক অব্যাহতি আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খোরশেদ আলম সাভারে জেলা পরিষদের জমি উদ্ধার ও উন্নয়ন পরিকল্পনা জোরদার প্রকাশিত সংবাদে আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লি:-এর প্রতিবাদ সাভারে তিন মাসে ২৪ ধর্ষণ মামলা, লোকলজ্জায় থানায় যান না অনেকেই সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক-৩ সাভার পৌর বিএনপি নেতা বিল্টুর দাফন সম্পন্ন ‎সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ; ২৪ ঘণ্টার আল্টিমেটাম  ‎

জাবির হল খুলেছে ক্লাস শুরু রবিবার  

  • আপডেট সময় : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
সংবাদ রিপোর্ট: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলগুলো ৭ আগস্ট বুধবার বেলা ১১টা থেকে খুলে দেওয়া হয়েছে। নিয়মিত প্রোগ্রামের বৈধ শিক্ষার্থীগণ স্ব-স্ব পরিচয়পত্র প্রদর্শন করে হলে প্রবেশ করতে পারবেন। তবে ক্লাস-পরীক্ষা শুরু হবে আগামী ১১ আগস্ট রবিবার থেকে। বুধবার অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) মো. আবু হাসানের স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়। অফিস আদেশে বলা হয়, ৭ আগস্ট বুধবার বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল খুলে দেওয়া হয়েছে। আগামী রবিবার হতে বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার শিক্ষা কার্যক্রম (উইকেন্ড ও ইভিনিং প্রোগ্রাম ব্যতীত) যথারীতি চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়। শিক্ষা কার্যক্রম যথারীতি চালু করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দকে উদ্যোগ গ্রহণের জন্য অনুরোধ করা হলো। এ ছাড়া নিয়মিত প্রোগ্রামের বৈধ শিক্ষার্থীগণ স্ব-স্ব পরিচয়পত্র প্রদর্শন করে হলে প্রবেশ করতে পারবেন। প্রাক্তন শিক্ষার্থী ও বহিরাগতরা কোনোভাবেই হলে থাকতে পারবেন না। এ বিষয়ে হল প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি অনুরোধ জানানো হয় অফিস আদেশে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :