1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা রাজ্জাক গ্রেফতার

  • আপডেট সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

সংবাদ রিপোর্ট: সাভারে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে চারটি হত্যা মামলা রয়েছে। সাভার মডেল থানার অফিসার ইনচার্জ জুয়েল মিয়া জানান, ৫ অক্টোবর শনিবার রাত আনুমানিক নয়টার দিকে সাভার মডেল থানা পুলিশের একটি দল পৌর এলাকায় অভিযান চালিয়ে মজিদপুর চৌরাস্তা এলাকা থেকে সাভার মডেল থানার চারজন ছাত্র হত্যা মামলার আসামী মোঃ আব্দুর রাজ্জাককে (৫৩) আটক করে। তার বাবার নাম মোঃ আব্দুর রহমান। তিনি সাভার পৌর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক। আটকের পর তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :