1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন সাভারে পৌর এলাকায় জলাবদ্ধতা, অর্ধশতাধিক পরিবার পানিবন্দি নারীর ক্ষমতায়ন উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট কোর্সের মাঠকর্ম সাভারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার শিহাবকে সংবর্ধনা সাভারে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সাভারে বিদেশি পিস্তল-গুলিসহ ২ মাদক কারবারি আটক সাভার পৌরসভা সম্প্রসারণ ও আশুলিয়া এবং আমিনবাজার পৌরসভা হবে: প্রতিমন্ত্রী আশুলিয়ায় বাড়ির ছাদে পড়ে ছিল শিশুর হাত-পা বাঁধা বস্তাবন্দী মরদেহ

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে আগুন

  • আপডেট সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬

সংবাদ রিপোর্ট: সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মজুত রাখা সরকারি ওষুধ ও মূল্যবান কাগজপত্র আগুনে পুড়ে গেছে। ১২ জুলাই রবিবার বেলা আড়াইটার দিকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে স্টোর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী জুয়েল খান জানান, আড়াইটার দিকে হঠাৎ করে স্টোর রুমের ভিতরে আগুন ধরে যায়। পরে সাভার ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তবে আমরা চেষ্টা করে ২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এনেছি বলে জানান তিনি। সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফজলে বারী জানান, বৈদ্যুতিক শট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত ঘটে। পরে নিজেরাই চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করেছি। তবে ওই কক্ষে বেশ কিছু মালামাল ছিল। সেগুলো আগুনে পুড়ে গেছে বলে জানান তিনি। সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :