1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত এনসিপির ঢাকা জেলার ৭ নেতা শোকজ : ৫ জনকে সাময়িক অব্যাহতি আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খোরশেদ আলম সাভারে জেলা পরিষদের জমি উদ্ধার ও উন্নয়ন পরিকল্পনা জোরদার প্রকাশিত সংবাদে আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লি:-এর প্রতিবাদ সাভারে তিন মাসে ২৪ ধর্ষণ মামলা, লোকলজ্জায় থানায় যান না অনেকেই সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক-৩ সাভার পৌর বিএনপি নেতা বিল্টুর দাফন সম্পন্ন ‎সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ; ২৪ ঘণ্টার আল্টিমেটাম  ‎

সাভারে ৩ গরু ব্যবসায়ীকে চলন্ত বাসে হাত-পা বেঁধে ডাকাতি: গ্রেফতার ১

  • আপডেট সময় : সোমবার, ২৯ আগস্ট, ২০২২

সংবাদ রিপোর্ট: সাভারে তিন গরু ব্যবসায়ীকে চলন্ত বাসে হাত-পা বেঁধে পিটিয়ে আহত করে নগদ ১৯ লাখ ৮ হাজার টাকা ডাকাতির ঘটনায় জসিম (৩৯) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ২৯ আগস্ট সোমবার ভোররাতে কেরানীগঞ্জের আলীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির পরিদর্শক (আইসি) রাসেল মোল্ল্যা জানান, গত জুলাই মাসে তিন গরু ব্যবসায়ী রাজধানীর গাবতলী হাটে গরু বিক্রি করে টাকা নিয়ে মেহেরপুরে যাওয়ার জন্য সেখান থেকে একটি বাসে ওঠেন। পরে বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় পৌঁছলে ডাকাতরা তাদের পিটিয়ে গুরুতর আহত করে এবং সঙ্গে থাকা গরু বিক্রির লাখ টাকা ও মোবাইল ফোন লুটপাট করে। এরপর ডাকাতরা চলন্ত বাস থেকে তাদের ফেলে দিয়ে পালিয়ে যায়। পরে গরু ব্যবসায়ী সিদ্দিকুর রহমান অজ্ঞাত ডাকাতদের আসামি করে সাভার মডেল থানায় একটি মামলা করেন। তিনি আরও জানান, সেই মামলার ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাছির নামের এক ডাকাতকে গ্রেফতার করা হয়। নাছিরের দেওয়া তথ্য মতে সোমবার ভোর রাতে কেরানীগঞ্জের আলীপুর এলাকা থেকে জসিম নামে এক ডাকাতকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ডাকাতি হওয়া পাঁচ হাজার টাকা ও হাতুড়ি উদ্ধার করা হয়। পরে তাকে দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :