1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় বাবার সঙ্গে আক্রোশ থেকেই ছেলেকে শ্বাসরোধে হত্যা সাভারে এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ সাভারে ইয়াবা সেবনের অভিযোগে ৯ যুবকের কারাদণ্ড সাভারে ইয়ামিন হত্যা মামলা: পলাতক ১৩ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ আশুলিয়ায় দুই অবৈধ কারখানা সিলগালা ঢাকা রেঞ্জের সব থানায় থাকবে এসপি’র নিজস্ব সোর্স সাভারে খোলা ও নিবন্ধনবিহীন বীজ বিক্রিতে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন

সাভারে সেলফি পরিবহনের রেষারেষিতে কিশোরীর মৃত্যুর ঘটনায় মামলা

  • আপডেট সময় : রবিবার, ২৮ মে, ২০২৩

সংবাদ রিপোর্ট: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের দুই বাসের রেষারেষিতে এক কিশোরীর মৃত্যুর ঘটনায় বাস চালকের বিরুদ্ধে মামলা হয়েছে। ২৮ মে রবিবার সাভার হাইওয়ে থানা পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন। সাভার হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছে। তিনি বলেন, গতকাল দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনে সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের ফটকের সামনে সেলফি পরিবহনের দুই বাসের রেষারেষিতে এক মোটরসাইকেল আরোহী কিশোরীর মৃত্যু হয়। এ ঘটনায় সাভার হাইওয়ে থানা পুলিশ বাদী হয়ে দুই চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। বর্তমানে মামলা তদন্তাধীন। এ ছাড়াও ম্যাজিস্ট্রেটের অনুমতিতে নিহতের মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। এরআগে, ২৭ মে শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনে সেলফি পরিবহনের রেষারেষিতে শিলা (১৬) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। এছাড়া এ ঘটনায় আরও দুইজন আহত হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :