1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা সড়কে ৯ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে আশুলিয়ায় মহাসড়ক অবরোধ ভোট দিতে ঘরমুখো মানুষ, মহাসড়কে চাপ বাড়ছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ৩ : পিস্তল ও অস্ত্র উদ্ধার ঢাকা-১৯ (সাভার -আশুলিয়া) বিএনপি ফুরফুরে মেজাজে এনসিপির ভরসা জামায়াত সাভারে আইনজীবীরা আমান উল্লাহ আমানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভারের ৯ নং ওয়ার্ডে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভার উপজেলায় ৪৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের প্রচারণা বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে, দিল্লি থেকে নয়: নাহিদ ইসলাম

সাভারে শীতার্তদের মাঝে ইউএনওর কম্বল বিতরণ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

সংবাদ রিপোর্ট: সাভার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সরকার। ৫ জানুয়ারি রবিবার রাতে বেদেপল্লীসহ সাভারের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে অসহায় ছিন্নমূল মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছেন। কম্বল বিতরণের সময় ইউএনও আবুবকর সরকার হতদরিদ্র অসহায় ছিন্নমূল মানুষদের সুখ-দুঃখের বিভিন্ন গল্প শুনেন এবং ভবিষ্যতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। শীতার্ত মানুষ কম্বল পেয়ে উপজেলা প্রশাসন এবং ইউএনওকে ধন্যবাদ জানান। ইউএনও আবুবকর সরকার বলেন, পর্যাপ্ত কম্বল রয়েছে প্রত্যেক অসহায়, ছিন্নমূল মানুষদের কাছে সরকারের উপহার কম্বল পর্যায়ক্রমে পৌঁছে দেওয়া হবে। বর্তমান সরকার একটি জনবান্ধব সরকার। রাষ্ট্রের সকল নাগরিকের বিভিন্ন সুবিধা-অসুবিধার খোঁজ খবর রাখছে সরকার। বর্তমানে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় হতদরিদ্র ছিন্নমূল মানুষদের শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করা হচ্ছে। সরকার এবং সাভার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হতদরিদ্র ছিন্নমূল এবং অসহায় মানুষদের জন্য ভবিষ্যতেও সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। এ সময় সহকারী কমিশনার (ভূমি) সাভার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :