1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা সড়কে ৯ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে আশুলিয়ায় মহাসড়ক অবরোধ ভোট দিতে ঘরমুখো মানুষ, মহাসড়কে চাপ বাড়ছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ৩ : পিস্তল ও অস্ত্র উদ্ধার ঢাকা-১৯ (সাভার -আশুলিয়া) বিএনপি ফুরফুরে মেজাজে এনসিপির ভরসা জামায়াত সাভারে আইনজীবীরা আমান উল্লাহ আমানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভারের ৯ নং ওয়ার্ডে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভার উপজেলায় ৪৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের প্রচারণা বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে, দিল্লি থেকে নয়: নাহিদ ইসলাম

সাভারে শিক্ষার্থীর মৃত্যু বিচারের দাবিতে সড়কে অবরোধ

  • আপডেট সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

সংবাদ রিপোর্ট: সাভারে বাসচাপায় প্রত্যয় সরকার নামে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন। এ সময় শিক্ষার্থীরা ঘাতক বাসচালক ও সহযোগীদের দ্রুত বিচারের দাবি জানান। ২৩ ডিসেম্বর সোমবার বেলা ১১টা ৪৫ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের শিমুলতলা এলাকায় সড়ক অবরোধ করেন তারা। বেলা সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখেন। নিহত প্রত্যয় সরকার সাভার পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) নাসিং বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন। এর আগে, গত ২০ ডিসেম্বর শনিবার ঢাকা-আরিচা মহাসড়কে পাকিজা এলাকায় ঠিকানা পরিবহনের বাসের চাপায় তার মৃত্যু হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, দ্রুতগতির ঠিকানা পরিবহনের একটি বাস আমাদের সিআরপি নাসিং কলেজের শিক্ষার্থী প্রত্যয় সরকারকে চাপা দেয়। এতে বাসের চাপায় প্রত্যয়ের মৃত্যু হয়। প্রত্যয় হত্যায় জড়িত ঘাতক বাসচালক ও সহযোগীদের বিচারের দাবি করেন শিক্ষার্থীরা। অন্যথায় আরও কঠিন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা। সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম বলেন, বাসচাপায় ছাত্র মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছেন। তবে তাদের বুঝিয়ে সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :