1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

সাভারে মই বেয়ে চলাচল করা সেই বৃদ্ধের বাড়িতে হচ্ছে রাস্তা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

সাভার সংবাদ: সাভারে প্রায় ১০-১২ ফুট উঁচু ইটের প্রাচীরের কারণে মই বেয়ে বাড়িতে যাতায়াত করতে থাকা বৃদ্ধ আনিসুর রহমানের পরিবার অবশেষে চলাচলের রাস্তা পাচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামের হস্তক্ষেপে সাময়িকভাবে দেওয়াল ভেঙে তাদের চলাচলের পথ তৈরি করে দেওয়া হচ্ছে। এর আগে সাভার সংবাদসহ বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হলে তা ইউএনওর নজরে আসে। ১০ আগস্ট সোমবার রাতে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বিকেলে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের নগরচর এলাকায় আনিসুর রহমানের বসতবাড়ি পরিদর্শন করেন ইউএনও। এ সময় তিনি জানান, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে বিষয়টি জানতে পেরে খোঁজখবর নিয়ে ঘটনাস্থলে আসেন। ইউএনও সাইফুল ইসলাম বলেন, পরিদর্শনে এসে দেখা গেছে, আনিসুর রহমানের বাড়িতে যাতায়াতের কোনো রাস্তা নেই। এ অবস্থায় তার প্রতিবেশীরা আপাতত দেওয়াল ভেঙে চলাচলের জন্য রাস্তা করে দিতে সম্মত হয়েছেন। আগামীকাল থেকে দেওয়াল ভাঙার কাজ শুরু হবে। তিনি আরও জানান, আনিসুর রহমানের একটি মামলা আদালতে চলমান রয়েছে। বিষয়টি বিজ্ঞ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী নিষ্পত্তি হবে। এছাড়া আরও একটি উচ্ছেদ মামলা রয়েছে, সেটিও আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :