1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা সড়কে ৯ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে আশুলিয়ায় মহাসড়ক অবরোধ ভোট দিতে ঘরমুখো মানুষ, মহাসড়কে চাপ বাড়ছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ৩ : পিস্তল ও অস্ত্র উদ্ধার ঢাকা-১৯ (সাভার -আশুলিয়া) বিএনপি ফুরফুরে মেজাজে এনসিপির ভরসা জামায়াত সাভারে আইনজীবীরা আমান উল্লাহ আমানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভারের ৯ নং ওয়ার্ডে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভার উপজেলায় ৪৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের প্রচারণা বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে, দিল্লি থেকে নয়: নাহিদ ইসলাম

সাভারে বিআরটিএ অফিসে দুদকের অভিযান

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

সংবাদ রিপোর্ট: ছদ্মবেশে সাভারে বিআরটিএ অফিসে দুদকের অভিযান গ্রাহক সেবা হয়রানি ও দালালদের দৌরাত্ম্য এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে সাভারের বিআরটিএ অফিসে ছদ্মবেশে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২১ জানুয়ারি মঙ্গলবার দুপুরে সাভারে পৌর এলাকায় উপজেলা চত্বরের ভেতরে বিআরটিএ কার্যালয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২-এর সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগের নেতৃত্বে এই এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

দুদক সূত্রে জানা যায়, সাভারের বিআরটিএ অফিসে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন, গাড়ির ফিটনেস সার্টিফিকেট ও লাইসেন্স প্রদানসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। এ ছাড়াও বিআরটিএ অফিসে দালালের কারণে ভোগান্তির শিকার হচ্ছেন গ্রাহকরা।
সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২-এর সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ বলেন, ছদ্মবেশে সাভার বিআরটিএ অফিসে প্রবেশ করি। সেখানে দালালদের উপস্থিতি দেখতে পাই। দালালরা আমাদের কাছে গাড়ির ড্রাইভিং লাইন্সের পরীক্ষা ছাড়াই দেবো বলে জানান। তবে এর বিনিময়ে বাড়তি চার হাজার টাকা দাবি করে। এ ছাড়া ড্রাইভিং লাইসেন্স ছাড়াই মোটরসাইকেলের রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে এবং গাড়ির ফিটনেস করানোর জন্য দালালের মাধ্যমে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ ছিল। এসব অভিযোগের প্রেক্ষিতে আমরা অফিসে এসে নথিপত্র ঘেটে দেখি ড্রাইভিং লাইসেন্স ছাড়াই মোটরসাইকেলের রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে। আমরা এসব নথিপত্র নিয়েছি, এগুলো কমিশনে জমা দেবো এবং যাদের মাধ্যমে এসব কাজ হচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিবেদনে উল্লেখ করা হবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :