1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা সড়কে ৯ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে আশুলিয়ায় মহাসড়ক অবরোধ ভোট দিতে ঘরমুখো মানুষ, মহাসড়কে চাপ বাড়ছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ৩ : পিস্তল ও অস্ত্র উদ্ধার ঢাকা-১৯ (সাভার -আশুলিয়া) বিএনপি ফুরফুরে মেজাজে এনসিপির ভরসা জামায়াত সাভারে আইনজীবীরা আমান উল্লাহ আমানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভারের ৯ নং ওয়ার্ডে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভার উপজেলায় ৪৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের প্রচারণা বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে, দিল্লি থেকে নয়: নাহিদ ইসলাম

সাভারে তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • আপডেট সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

সংবাদ রিপোর্ট: সাভারে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাভার পৌরসভার ২নং ওয়ার্ডের শীতার্ত গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ মানবিক কর্মসূচির আয়োজন করে স্থানীয় বিএনপি। ২১ জানুয়ারি বুধবার সাভার পৌরসভার ২নং ওয়ার্ডের বক্তারপুর বালুর মাঠে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী মো. খোরশেদ আলম।
প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে মো. খোরশেদ আলম বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সঠিক নেতৃত্ব থাকলে সাভার পৌরসভাকে আধুনিক ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করা সম্ভব। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। অনুষ্ঠানে আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন পৌর ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল। আরও উপস্থিত ছিলেন সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান মাসুম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার মাদবর, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী, পৌর বিএনপি নেতা খান মজলিশ বাবু, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু এবং সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কল্লোল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈম।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :