1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত এনসিপির ঢাকা জেলার ৭ নেতা শোকজ : ৫ জনকে সাময়িক অব্যাহতি আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খোরশেদ আলম সাভারে জেলা পরিষদের জমি উদ্ধার ও উন্নয়ন পরিকল্পনা জোরদার প্রকাশিত সংবাদে আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লি:-এর প্রতিবাদ সাভারে তিন মাসে ২৪ ধর্ষণ মামলা, লোকলজ্জায় থানায় যান না অনেকেই সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক-৩ সাভার পৌর বিএনপি নেতা বিল্টুর দাফন সম্পন্ন ‎সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ; ২৪ ঘণ্টার আল্টিমেটাম  ‎

সাভারে ডিবির হাতে ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

  • আপডেট সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ রিপোর্ট: সাভারে বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাই চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি। ৪ ফেব্রুয়ারি বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম। এর আগে, ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টায় বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে এসআই মোঃ সাহাদাৎ হোসেনসহ তার সঙ্গীয় অফিসার ও ফোর্স। গ্রেপ্তাররা হলেন, শরীয়তপুর জেলার সখিপুর থানার মোল্লারহাট এলাকার মৃত জয়নাল খানের ছেলে নয়ন খান (৪০), রংপুর জেলার কাউনিয়া থানার চানঘাট এলাকার মৃত আক্তার হোসেনের ছেলে তোফাজ্জল হোসেন (৪২), গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া থানার টুংগীবাড়ী এলাকার মৃত বাবুল শেখের ছেলে সবুজ শেখ (২৮) ও নড়াইল জেলার নড়াগাতী থানার যোগানিয়া বাজার এলাকার মৃত জামাল শেখের ছেলে বদর শেখ (৪০)। গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুর ইসলাম জানান, গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, তারা সাভার, আশুলিয়া ও ধামরাই থানা এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। এছাড়া তাদের সিডিএমএস পর্যালোচনা করে দেখা যায়, আসামি নয়ন খানের বিরুদ্ধে ৩টি, তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে ২টি ও বদর শেখের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। পরে তাদেরকে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :