1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত

  • আপডেট সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সংবাদ রিপোর্ট: সাভারের বনগাঁও ইউনিয়নের সাদাপুর এলাকায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া দুটি হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। ১৭ জুলাই শুক্রবার দিবাগত রাত প্রায় ২টার দিকে সাদাপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে মৃত এসহাক মিয়ার ছেলে মো. আব্দুল বাতেন (৪২)-কে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় আব্দুল বাতেন দোতলা ভবনের ছাদ থেকে একটি গাছ বেয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় লাফ দিয়ে নিচে নামতে গিয়ে পা পিছলে আহত হন। আহত অবস্থায় তাকে পুলিশি হেফাজতে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। সাভার মডেল থানার ভবানীপুর ফাঁড়ির ইনচার্জ (আইসি) ইমরান হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া দুটি হত্যা মামলার আসামি আব্দুল বাতেনকে গ্রেপ্তার করা হয়েছে। পালানোর চেষ্টাকালে তিনি আহত হন। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ হলে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে পাঠানো হবে। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া দুটি হত্যা মামলা রয়েছে। মামলাগুলোর তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :