1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে ৫ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার আশুলিয়ায় বাবার সঙ্গে আক্রোশ থেকেই ছেলেকে শ্বাসরোধে হত্যা সাভারে এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ সাভারে ইয়াবা সেবনের অভিযোগে ৯ যুবকের কারাদণ্ড সাভারে ইয়ামিন হত্যা মামলা: পলাতক ১৩ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ আশুলিয়ায় দুই অবৈধ কারখানা সিলগালা ঢাকা রেঞ্জের সব থানায় থাকবে এসপি’র নিজস্ব সোর্স সাভারে খোলা ও নিবন্ধনবিহীন বীজ বিক্রিতে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু 

সাভারে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৭

  • আপডেট সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

সংবাদ রিপোর্ট: সাভারে গ্যাস সিলিন্ডারে লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ সাতজন দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২৩ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর নালিয়াসুতী এলাকার নোয়াব আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন – জিসান (২০), আমেনা (৬০), শিল্পী (৩৫), সজিব (৭), সোহেমান (১৪), সুজাত মোল্লা (২৬) ও হালিমা (৪২)। প্রতিবেশী আকাশ জানান, আমেনার বাড়িতে দিনের বেলা কিছু আত্মীয়-স্বজন বেড়াতে আসে। সন্ধ্যার দিকে আত্মীয়-স্বজনরা চলে যাওয়ার সময় আমেনা ঘরের দরজায় তালা মেরে স্বজনদের এগিয়ে দিতে যান। পরে বাসায় এসে দেখেন বাড়িতে গ্যাসের গন্ধ এবং দরজা চাবি দিয়ে খুলছে না। তখন বাসার একজন হাতুড়ি দিয়ে তালা ভাঙার চেষ্টা করে। সে সময় তালায় হাতুড়ি দিয়ে আঘাত করা মাত্র বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে সাতজন দগ্ধ হয়েছে। পরে তাদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন, সন্ধ্যার দিকে দগ্ধ অবস্থায় সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সবাই গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়েছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :