1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা সড়কে ৯ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে আশুলিয়ায় মহাসড়ক অবরোধ ভোট দিতে ঘরমুখো মানুষ, মহাসড়কে চাপ বাড়ছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ৩ : পিস্তল ও অস্ত্র উদ্ধার ঢাকা-১৯ (সাভার -আশুলিয়া) বিএনপি ফুরফুরে মেজাজে এনসিপির ভরসা জামায়াত সাভারে আইনজীবীরা আমান উল্লাহ আমানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভারের ৯ নং ওয়ার্ডে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভার উপজেলায় ৪৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের প্রচারণা বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে, দিল্লি থেকে নয়: নাহিদ ইসলাম

সাভারে গৃহবধূকে কুপিয়ে হত্যা, ঘাতক স্বামী গ্রেফতার

  • আপডেট সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

সংবাদ রিপোর্ট: সাভারে পারিবারিক কলহের জেরে বাক-বিতণ্ডা ও স্বামী-স্ত্রী মধ্যে ঝগড়া লাগার ঘটনায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যার করেছে তার পাষন্ড স্বামী। এঘটনায় স্থানীয়দের সহযোগিতায় ঘাতক স্বামী হাফিজুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে সাভার পৌর এলাকার রাজাবাড়ি প্রাইমারি স্কুল সংলগ্ন আব্দুল মজিদ খানের বাড়ির ৬ষ্ঠ তলার একটি কক্ষে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এছাড়া ঘাতক স্বামীকে গ্রেফতার করে থানায় নিয়ে গেছে। গ্রেফতার হওয়া হাফিজুর রহমান রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার অলঙ্কারপুর গ্রামের বাসিন্দা। সে স্থানীয় জে.কে গ্রুপের তৈরী পোশাক কারখানায় নিটিং অপারেটর হিসেবে কাজ করতো। এছাড়া তার স্ত্রী কহিনুর বেগম কুড়িগ্রাম এলাকার বাসিন্দা। হাফিজুর তার দ্বিতীয় স্বামী। তারা প্রেম করে বিয়ে করে ভাড়া বাড়িতে সংসার করছিলো বলে জানায় হাফিজুর। ঘাতক হাফিজুর জানায়, মঙ্গলবার বিকেলে পারিবারিক কলহের জেরে ঝগড়ার একপর্যায়ে স্ত্রী কহিনুর তার গলা চেপে ধরলে বাঁচার জন্য সে পাশে থাকা ছুড়ি দিয়ে তার গলায় আঘাত করে। পরে তাকে হত্যা করে লাশটি গুম করার জন্য টয়লেটে লুকিয়ে রাখে। সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, হত্যাকান্ডের খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় লাশের সুরতহাল করে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এছাড়া হত্যাকারী স্বামীর বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :