1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

সাভারে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী

  • আপডেট সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

সংবাদ রিপোর্ট: সাভারে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ছায়াবীথি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ১২ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে সাভার পৌরসভার ছায়াবীথি মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এসময় তিনি বলেন, সাভারকে একটি সুন্দর ও পরিকল্পিত শহর হিসেবে গড়ে তুলতে চাই। প্রতিটি সেক্টরে কাজ করব। খেলাধুলার প্রতি আমার বিশেষ নজর রয়েছে, কারণ সাভার একসময় মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছিল। মাদকের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে পুরোপুরি সফল হতে না পারলেও অনেকটাই নিয়ন্ত্রণে এনেছি। সাভারের মানুষ যদি পাশে থাকে, তবে মাদকের শিকড় উপড়ে ফেলতে পারব ইনশাআল্লাহ। খেলোয়াড়দের উদ্দেশ্যে তিনি আরও বলেন, খেলাধুলা বাড়ায় বল, মাদক ছেড়ে মাঠে চল এই স্লোগানকে বুকে ধারণ করতে হবে। কোনো খেলোয়াড়ের মাদকাসক্ত বন্ধু রাখা যাবে না। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন মোল্লা, ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী, পৌর বিএনপির খান মজলিশ বাবুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :