1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

সাভারে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

সংবাদ রিপোর্ট: উৎসবমুখর পরিবেশে সাভারে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ। এ উপলক্ষে ১৪ এপ্রিল মঙ্গলবার বিকেল ৫টার দিকে সাভার পৌরসভার ছায়াবীথি এলাকায় শহীদ মজনু একাডেমি প্রাঙ্গণ ও ছায়াবীথি বালুর মাঠে পৃথক দুটি বৈশাখী মেলার উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রার্থী মো. খোরশেদ আলম। উদ্বোধন শেষে তিনি মেলার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন এবং দোকানি ও দর্শনার্থীদের সঙ্গে কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী, পৌর বিএনপি নেতা খান মজলিশ বাবু, পৌর ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চুসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এর আগে সকালে সাভার উপজেলা পরিষদের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রার আগে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে পহেলা বৈশাখের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে অংশগ্রহণকারীদের জন্য পান্তা-ইলিশের আয়োজন করা হয়, যা উৎসবে ভিন্নমাত্রা যোগ করে। আনন্দ শোভাযাত্রায় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। দিনব্যাপী নানা আয়োজনে সাভারের মানুষ আনন্দ-উৎসবের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করে নেয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :