1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা সড়কে ৯ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে আশুলিয়ায় মহাসড়ক অবরোধ ভোট দিতে ঘরমুখো মানুষ, মহাসড়কে চাপ বাড়ছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ৩ : পিস্তল ও অস্ত্র উদ্ধার ঢাকা-১৯ (সাভার -আশুলিয়া) বিএনপি ফুরফুরে মেজাজে এনসিপির ভরসা জামায়াত সাভারে আইনজীবীরা আমান উল্লাহ আমানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভারের ৯ নং ওয়ার্ডে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভার উপজেলায় ৪৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের প্রচারণা বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে, দিল্লি থেকে নয়: নাহিদ ইসলাম

সাভারে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা-সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট সময় : বুধবার, ১৯ জুলাই, ২০২৩

সংবাদ রিপোর্ট: সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করেছে সাভার উপজেলা আওয়ামী লীগ। ১৯ জুলাই বুধবার সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর বাস স্ট্যান্ড থেকে এ কর্মসূচি শুরু হয়। সাভার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমরের বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। এ সময় বক্তারা সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরার পাশাপাশি বিরোধীদের যে কোনো চক্রান্ত মোকাবিলায় মাঠে থাকবেন বলে জানান দেন তারা। এতে আরো উপস্থিত ছিলেন সাভার উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সহ উপজেলা আওয়ামী অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা কর্মী। পরে একটি শোভাযাত্রাটি হেমায়েতপুর বাস স্ট্যান্ড প্রদক্ষিণ করে বিজয়যাত্রা ভাস্কর্যের কাছে এসে শেষ হয় ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :