1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় বাবার সঙ্গে আক্রোশ থেকেই ছেলেকে শ্বাসরোধে হত্যা সাভারে এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ সাভারে ইয়াবা সেবনের অভিযোগে ৯ যুবকের কারাদণ্ড সাভারে ইয়ামিন হত্যা মামলা: পলাতক ১৩ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ আশুলিয়ায় দুই অবৈধ কারখানা সিলগালা ঢাকা রেঞ্জের সব থানায় থাকবে এসপি’র নিজস্ব সোর্স সাভারে খোলা ও নিবন্ধনবিহীন বীজ বিক্রিতে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন

সাভারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ৫ লাখ টাকা জরিমানা

  • আপডেট সময় : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

সংবাদ রিপোর্ট: সাভারের হেমায়েতপুরে দুটি বহুতল বাড়ি ও দুটি কারখানার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১২ এপ্রিল বুধবার দুপুরে হেমায়েতপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সাভার উপজেলার আমিনবাজার সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার৷ তিনি জানান, হেমায়েতপুরের জোরপুল এলাকার মুক্তাদি গার্মেন্টস লিমিটেডকে ১ লাখ ও কালার সলিউশন অ্যান্ড এক্সেসরিজ লিমিটেড কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া চলন্তিকা হাউজিংয়ের ভেতরে রাবেয়া আক্তারের ১১ তলা বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ থাকায় ২ লাখ এবং হাসিনা আক্তারের ৪ তলা বাড়িতে অবৈধ সংযোগ থাকায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। আগামীতে অবৈধ গ্যাস ব্যবহার করলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ অভিযানে সহয়তা করছেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মো. সায়েম ও তার কারিগরি দল। আবু সাদাৎ মো. সায়েম বাংলানিউজকে বলেন, হেমায়েতপুর এলাকার দুইটি বাড়ি ও দুইটি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে মোট ৫ লাখ টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। বাড়ি দুইটির সংযোগ বিচ্ছিন্নসহ রাইজারগুলো খুলে নেওয়া হয়েছে এবং কারখানাগুলোর সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে৷ অভিযানে উপস্থিত ছিলেন-তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সাভার জোনাল অফিসের উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান, আব্দুল মান্নান ও তিতাসের কারিগরি টিমের সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :