1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

সাবেক প্রতিমন্ত্রী এনাম আরেক মামলায় রিমান্ডে

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

সংবাদ রিপোর্ট : সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হৃদয় আহমেদকে গুলি করে হত্যা মামলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানের ফের চার দিন রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার ঢাকার অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিন এই আদেশ দেন। মঙ্গলবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাইয়ুম হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে সাবেক প্রতিমন্ত্রী এনামকে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করে পুলিশ। অন্যদিকে মামলার তদন্ত কর্মকর্তা হৃদয় হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোসহ সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক চার দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন। নথি থেকে জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ঢাকার সাভারে ছাত্র-জনতার মিছিলে নির্বিচারে গুলি চালায় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। ওই মিছিলে অংশগ্রহণ করে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় ভিকটিম হৃদয়ের।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :