1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা সড়কে ৯ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে আশুলিয়ায় মহাসড়ক অবরোধ ভোট দিতে ঘরমুখো মানুষ, মহাসড়কে চাপ বাড়ছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ৩ : পিস্তল ও অস্ত্র উদ্ধার ঢাকা-১৯ (সাভার -আশুলিয়া) বিএনপি ফুরফুরে মেজাজে এনসিপির ভরসা জামায়াত সাভারে আইনজীবীরা আমান উল্লাহ আমানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভারের ৯ নং ওয়ার্ডে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভার উপজেলায় ৪৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের প্রচারণা বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে, দিল্লি থেকে নয়: নাহিদ ইসলাম

মেট্রোরেল সাভারে সম্প্রসারণ দাবিতে মানববন্ধ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সংবাদ রিপোর্ট: মেট্রোরেল সংযোগ সাভার পর্যন্ত সম্প্রসারণের দাবিতে মানববন্ধন –যোগাযোগ খাতে সরকারের অগ্রাধিকার মেট্রোরেলের এমআরাটি-৫/এমআরটি-৬ প্রকল্প সাভার পৌর এলাকার রেডিও কলোনী/ নবীনগর পর্যন্ত সম্প্রসারণের দাবিতে মানববন্ধন করেছে সাভার পৌর এলাকার সাধারণ নাগরিকবৃন্দ। ২৫ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টায় সাভার উপজেলা পরিষদের আমতলায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন সাভার নাগরিক কমিটির সমন্বয়ক ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি মো. কামরুজামান খান। বক্তব্য রাখেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রোকেয়া হক, সাভার নাগরিক কমিটির সাধারণ সম্পাদক, শিক্ষানুরাগী সালাহউদ্দিন খান নঈম, সাভার পৌর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান মাসুদ, সংস্কৃতিকর্মী স্বরণ সাহা, প্রভাত ডি রোজারিও, বন্ধুরহাট যুব সংগঠনের আলোকুর রহমান, জাগরণী থিয়েটারের সভাপতি আজিম উদ্দিন প্রমুখ। কর্মসূচীতে রৌদ্রের খরতাপ উপেক্ষা করে নানা বয়সী মানুষের মধ্যে যুব ও তরুণ সমাজের কয়েক’শ প্রতিনিধি অংশ নেয়।


বক্তারা এমআরটি-৫ প্রকল্প সাভার হেমায়েতপুর থেকে সাভার পৌর এলাকার রেডিওকলোনী/নবীনগর জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সম্প্রসারণের দাবি জানান। এই প্রকল্পে সরকার যদি কোনোরকম জটিলতা মনে করে তাহলে এমআরটি-৬ প্রকল্প উত্তরা দিয়াবাড়ি থেকে বিরুলিয়া হয়ে সাভার রেডিওকলোনী পর্যন্ত সম্প্রসারণের দাবি জানানো হয়। পর্যায়ক্রমে তা নবীনগর জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সম্প্রসারণের দাবিও জানান বক্তারা। কর্মসূচীতে সড়কের উপর দিয়ে সম্ভব না হলে মাটির নিচ দিয়ে মেট্রোরেলের যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পে সাভার অংশ যুক্ত করার দাবি জানানো হয়েছে। ক্র্যাব সভাপতি মো. কামরুজামান খান জানান, মেট্রোরেলের প্রকল্প সাভার পৌর এলাকার শেষ সীমানা পর্যন্ত সম্প্রসারণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বরাবর আবেদন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর মূখ্য সচিবকে এ ব্যাপারে অবগতপত্র দেওয়া হয়েছে। সেইসঙ্গে রেলমন্ত্রী, সচিব ও মহাপরিচালকে পত্র দিয়ে এবং সরাসরি সবকিছুৃ অবগত করা হয়েছে। সুবিধা বঞ্চিত সাভারবাসী রেলসেবা পাওয়ার আশায় বুক বেঁধেছেন। সরকারের স্মার্ট বাংলাদেশ কর্মসূচীর অংশ হিসেবে সাভারের লাখ লাখ মানুষ মেট্রেরেলের সুবিধা প্রত্যাশা করেন। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচী অব্যাহত থাকবে বলে জানান বক্তারা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :