1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
সর্বশেষ :
নির্বাচন ১২ ফেব্রুয়ারিই হবে: সৈয়দা রিজওয়ানা হাসান সাভারে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ যে কারণে ছয় খুন : কে এই সিরিয়াল কিলার? সাভারকে আধুনিক ও বসবাসযোগ্য নগরী গড়ার প্রতিশ্রুতি খোরশেদ আলমের সাভারে ৬ মাসে ৬ হত্যাকাণ্ডের নেপথ্যে ভবঘুরে ‘মেন্টাল সম্রাট’ সাভারে এসএটিভির প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্যভাবে পালিত সিরিয়াল কিলার সম্রাটের ছয় খুন তারেক রহমানের পক্ষ থেকে শীতার্ত মানুষের পাশে বিএনপি, সাভারে কম্বল বিতরণ কর্মসূচি পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে এবার দুই পোড়া লাশ, সিরিয়াল কিলার আটক সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে দুই পোড়াদেহ উদ্ধার

বন্যাকবলিত গৃহপালিত প্রাণী রক্ষায় ব্যবস্থা নেওয়ার দাবি

  • আপডেট সময় : সোমবার, ২০ জুন, ২০২২

সংবাদ ডেস্ক: সিলেটের বন্যাকবলিত এলাকার গৃহপালিত ও মালিকবিহীন ছিন্নমূল প্রাণীদের রক্ষায় প্রাণিসম্পদ অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে প্রাণিকল্যাণ সংগঠন পিপল ফর এনিমেল ওয়েলফেয়ার (পিএডাব্লিউ)। ২০ জুন সোমবার গণমাধ্যমে পাঠানো সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রাকিবুল হক এমিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানায় সংগঠনটি। এতে বলা হয়, এ বছর এপ্রিলে সিলেট অঞ্চলে বন্যা শুরু হলেও গত কয়েকদিনে দেশের বিভিন্ন অঞ্চল প্লাবিত হচ্ছে। এ অবস্থায় লাখ লাখ মানুষের পাশাপাশি গৃহপালিত ও পথের মালিকবিহীন প্রাণীরাও বিপর্যয়ের সম্মুখীন। এদের মধ্যে মালিকবিহীন প্রাণীরা আরও বেশি উপেক্ষিত। এদের রক্ষায় দ্রুত এবং কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে বন্যাকবলিত এলাকায় এদের পালনকারী নিম্ন আয়ের পরিবারগুলো স্বল্প ও দীর্ঘমেয়াদি মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হবে বলে আমরা আশঙ্কা প্রকাশ করছি। আরও বলা হয়, এমতাবস্থায়, সরকারের প্রাণিসম্পদ অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বন্যাকবলিত সব গৃহপালিত ও মালিকবিহীন প্রাণী উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে রাখা, তাদের খাদ্য ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা এবং মৃত প্রাণী পচে যেন পরিবেশ নষ্ট না হয়, এজন্য প্রাণীদের মরদেহ নিয়ে কার্যকর ও দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত বলে আমরা মনে করি। প্রাণিকল্যাণ সংগঠন পিপল ফর এনিমেল ওয়েলফেয়ার (পিএডাব্লিউ) ফাউন্ডেশন ২০১৫ সাল থেকে দেশে প্রাণিদের কল্যাণে চিকিৎসা, উদ্ধার কার্যক্রম ও জনসচেতনতা বৃদ্ধিতে দেশব্যাপী কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :