1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় বাবার সঙ্গে আক্রোশ থেকেই ছেলেকে শ্বাসরোধে হত্যা সাভারে এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ সাভারে ইয়াবা সেবনের অভিযোগে ৯ যুবকের কারাদণ্ড সাভারে ইয়ামিন হত্যা মামলা: পলাতক ১৩ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ আশুলিয়ায় দুই অবৈধ কারখানা সিলগালা ঢাকা রেঞ্জের সব থানায় থাকবে এসপি’র নিজস্ব সোর্স সাভারে খোলা ও নিবন্ধনবিহীন বীজ বিক্রিতে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন

বংশী নদীর পাড়ের  অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

 

সংবাদ রিপোর্ট : সাভারে বংশী নদীর পাড় দখল করে নির্মিত ২টি অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা জেলা প্রশাসন। ১৬ আগষ্ট মঙ্গলবার সকাল থেকে বংশী নদী নামাবাজার সংলগ্ন খেয়া ঘাট এলাকায় ঢাকা জেলা সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহর নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, জেলা ম্যাজিস্ট্রেটের আদেশের বলে ২০ শতাংশ নদীর যায়গার উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলছে। মূলত এখানে ২ জন ব্যক্তি অবৈধ ভাবে নদীর জমি দখল করে বাড়ি নির্মাণ করেছিলেন। ১৫ শতাংশ যায়গার উপর নির্মিত স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। ৫ শতাংশ যায়গার উপর এক বীর মুক্তিযোদ্ধা বাড়ি নির্মাণ করেছিলেন। তিনি গত ৩ দিন হলো মারা গেছেন। বিধায় মানবিক দিক বিবেচনা করে মালামাল সরিয়ে নিতে তার পরিবারকে ২ দিন সময় দেওয়া হয়েছে। বংশী নদীর পাড়ে অন্তত ৫০০ অবৈধ স্থাপনা রয়েছে। শুধু এই ২টি স্থাপনার বিরুদ্ধে অভিযান কেন চালানো হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দখল কার্যক্রম যেমন একদিনে হয়নি তেমন উচ্ছেদ কার্যক্রমও একদিনে করা সম্ভব না। ২টি স্থাপনার বিরুদ্ধে আদেশ হয়েছে তাই এ ২টি স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। মঙ্গলবার সাভার দলিল লেখক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আলীমসহ কয়েকজনের স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ৫ শতাংশ যায়গার উপর টিনসেড বাড়ি নির্মাণ করেছেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া। তিনি গত ৩ দিন আগে মারা গেছেন। মৃত বীর মুক্তিযোদ্ধা শাহজাহানের স্ত্রী হাসিনা বেগম জানান, তার স্বামী যায়গাটি মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের কাছ থেকে ১৯৯৬ সালে কেনেন। তখন থেকে সেখানে বসবাস করছেন। এখন যায়গাটি উচ্ছেদ করা হচ্ছে। আমরা গরীব মানুষ। গরু লালন পালন করে জীবিকা নির্বাহ করি। বাড়ি ঘর ভেঙ্গে দিলে কোথায় যাব বুঝতে পারছিনা, তিনি বলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :