1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

ধানমন্ডিতে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে, আহত ৩

  • আপডেট সময় : বুধবার, ২১ আগস্ট, ২০২৪

সংবাদ ডেস্ক: রাজধানীর ধানমন্ডির একটি বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ভবনটি থেকে আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম  বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২১ আগস্ট বুধবার সকাল ১০টা ২৫ মিনিটে ধানমন্ডি পাঁচ নম্বরে ১২তলা একটি ভবনের আটতলায় আগুন লাগার খবর পান তারা। এরপর তাদের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর বেলা ১১টা ১৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। লিমা খানম আরও বলেন, আগুন লাগা ভবনটিতে আটকেপড়া তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :