1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :

ডা. জাফরুল্লাহ মারা গেছেন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

সংবাদ ডেস্ক: গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ও প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী মারা গেছেন। ১১ এপ্রিল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. এবিএম আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুর আগে তার বয়স হয়েছিল ৮১ বছর। গুরুতর অসুস্থ হয়ে তিনি রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ৮১ বছর বয়সী জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভোগেন। কয়েক দিন ধরে তিনি বার্ধক্যের রোগেও ভুগছিলেন। মেডিকেল বোর্ডের প্রধান সমন্বয়কারী ডা. মামুন মোস্তাফী জানান, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি আমাদের গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ আর নেই। আপনারা তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :