1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

জুলাই-আগস্ট গণআন্দোলন সকলের ভেদাভেদ নয়, ঐক্যের আহ্বান জামায়াত নেতার

  • আপডেট সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

সংবাদ রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেছেন, “এ দেশের কিছু সংখ্যক ব্যক্তি ও একটি বিশেষ রাজনৈতিক দল ছাড়া সবাই জুলাই-আগস্টের গণআন্দোলনের অংশীদার। তাই এ বিষয়ে বিভেদ নয়, বরং ঐক্য গড়ে তোলা প্রয়োজন।” ৫ আগস্ট মঙ্গলবার বিকেলে সাভার মডেল মসজিদের সামনে ‘জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি’ উপলক্ষে আয়োজিত গণমিছিল-পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন এবং পরিচালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা মোঃ আফজাল হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রউফ, ইঞ্জিনিয়ার তৌফিক হাসান, সহকারী সেক্রেটারি মাওলানা শাহাদাত হোসাইন, রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব, আইন বিষয়ক সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ শহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মোঃ তৌহিদ হোসেন, মোঃ লুৎফর রহমান মোল্লা, প্রচার ও মিডিয়া সম্পাদক আসাদুজ্জামান জীমসহ অন্য নেতৃবৃন্দ।

মাওলানা দেলোয়ার বলেন, “গত এক যুগের বেশি সময় ধরে দেশে গণতন্ত্রহীনতা, মানবাধিকার লঙ্ঘন ও প্রশাসনিক দুর্ব্যবস্থার কারণে সাধারণ মানুষ কষ্টে আছে। জনগণ গণতান্ত্রিক উপায়ে এসব অন্যায়ের প্রতিবাদ করেছে এবং ভবিষ্যতেও করবে।” তিনি আরও বলেন, “জামায়াত ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়ার লক্ষ্যে কাজ করছে। জনগণের সহযোগিতা পেলে আমরা দেশে সত্যিকারের পরিবর্তন আনতে পারব।” তিনি আগামী জাতীয় নির্বাচনের গুরুত্ব তুলে ধরে সবাইকে ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করার আহ্বান জানান। গণমিছিলটি সাভার মডেল মসজিদ থেকে শুরু হয়ে রেডিও কলোনী বাসস্ট্যান্ডে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :