1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা সড়কে ৯ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে আশুলিয়ায় মহাসড়ক অবরোধ ভোট দিতে ঘরমুখো মানুষ, মহাসড়কে চাপ বাড়ছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ৩ : পিস্তল ও অস্ত্র উদ্ধার ঢাকা-১৯ (সাভার -আশুলিয়া) বিএনপি ফুরফুরে মেজাজে এনসিপির ভরসা জামায়াত সাভারে আইনজীবীরা আমান উল্লাহ আমানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভারের ৯ নং ওয়ার্ডে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভার উপজেলায় ৪৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের প্রচারণা বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে, দিল্লি থেকে নয়: নাহিদ ইসলাম

জাতীয় স্মৃতিসৌধে সরকারি কর্ম কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যানের শ্রদ্ধা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

সংবাদ রিপোর্ট: নবনিযুক্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম বলেছেন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) পরিচালিত কোনো পরীক্ষায় ভুয়া পরিচয়ে অংশ নিলে বা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ১৭ অক্টোবর  বৃহস্পতিবার বেলা ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। মোবাশ্বের মোনেম বলেন, আমরা কেবল মাত্র দায়িত্ব নিয়েছি। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অধীনে পরীক্ষাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা অচিরেই জানতে পারবেন আমরা স্বল্প মেয়াদি ও দীর্ঘ মেয়াদি কী করতে যাচ্ছি। এর আগে বেলা ১১টার দিকে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে শ্রদ্ধার্ঘ অর্পণ শেষে তিনি বীর শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি। এ সময় সরকারি কর্ম কমিশনের অন্য চার সদস্য ড. নূরুল কাদির, ডা. মো. আমিনুল ইসলাম, মো. সুজায়েত উল্যা, ড. মো. নাজমুল আমীন মজুমদার উপস্থিত ছিলেন। পরে তিনি নবনিযুক্ত চার সদস্যদের নিয়ে সড়ক পথে ঢাকার উদ্দেশে রওনা দেন। এ সময় উপস্থিত ছিলেন- সাভার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হেলাল উদ্দন, উপ-বিভাগীয় প্রকৌশলী আল আহসান আতিক, উপ-সহাকারী প্রকৌশলী মিজানুর রহমানসহ আরও অনেকে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :