1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা সড়কে ৯ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে আশুলিয়ায় মহাসড়ক অবরোধ ভোট দিতে ঘরমুখো মানুষ, মহাসড়কে চাপ বাড়ছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ৩ : পিস্তল ও অস্ত্র উদ্ধার ঢাকা-১৯ (সাভার -আশুলিয়া) বিএনপি ফুরফুরে মেজাজে এনসিপির ভরসা জামায়াত সাভারে আইনজীবীরা আমান উল্লাহ আমানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভারের ৯ নং ওয়ার্ডে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভার উপজেলায় ৪৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের প্রচারণা বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে, দিল্লি থেকে নয়: নাহিদ ইসলাম

ক্লাব ৯৪ সাভার শাখার উদ্যোগে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

  • আপডেট সময় : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

সংবাদ রিপোর্ট: বাংলা সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে ক্লাব ৯৪ সাভার শাখার উদ্যোগে বর্ণাঢ্য পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়ারি শুক্রবার বিকেলে সাভারের নীলা বর্ষা রিভার কুইন পার্কে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে ক্লাব ৯৪ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মোঃ মনজুরুল ইসলাম উপস্থিত ছিলেন। শীতের আমেজে গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী ভাপা, পুলি, চিতই, পাটিসাপটা, দুধচিতইসহ নানা ধরনের পিঠায় সাজানো হয় বিভিন্ন স্টল। উৎসবে আগত দর্শনার্থীরা পরিবার-পরিজন নিয়ে পিঠার স্বাদ উপভোগের পাশাপাশি বারবিকিউ, চা ও রাতের ডিনারের আয়োজনেও অংশ নেন। সার্বক্ষণিক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পুরো আয়োজনকে করে তোলে আরও প্রাণবন্ত। পিঠা উৎসবকে কেন্দ্র করে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সংগীত, নৃত্য ও আবৃত্তিসহ নানা ধরনের সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে। অনুষ্ঠানের শুরুতে আয়োজকরা বলেন, শীতকালীন পিঠা উৎসব আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের আয়োজনের মাধ্যমে হারিয়ে যেতে বসা গ্রামীণ ঐতিহ্য নতুন প্রজন্মের মাঝে তুলে ধরা সম্ভব। ক্লাব ৯৪ সাভার শাখার নেতৃবৃন্দ জানান, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। দিনব্যাপী এই আয়োজনে ক্লাবের সদস্যসহ আগত দর্শনার্থীদের মাঝে ছিল আনন্দ ও উৎসবের আমেজ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :