1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
ক্লাব ৯৪ সাভার শাখার উদ্যোগে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু খালেদা জিয়ার মাগফিরাত কামনায় সাভারে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সাভারে তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ সাভারের আলোচিত মাদকের আখড়া বেদে পল্লীতে যৌথ বাহিনীর অভিযান নির্বাচন ১২ ফেব্রুয়ারিই হবে: সৈয়দা রিজওয়ানা হাসান সাভারে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ যে কারণে ছয় খুন : কে এই সিরিয়াল কিলার? সাভারকে আধুনিক ও বসবাসযোগ্য নগরী গড়ার প্রতিশ্রুতি খোরশেদ আলমের সাভারে ৬ মাসে ৬ হত্যাকাণ্ডের নেপথ্যে ভবঘুরে ‘মেন্টাল সম্রাট’

আর্জেন্টিনাকে হারানোয় সৌদিতে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

স্পোর্টস ডেস্ক: ২০২২ কাতার বিশ্বকাপের তৃতীয় দিনে পুরো ফুটবলবিশ্বকে চমকে দিয়েছে সৌদি আরব। আসরে নিজেদের প্রথম ম্যাচে তারা ‘হট ফেভারিট’ আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে। দলটির জন্য এ এক অবিস্মরণীয় জয়। তাইতো শেষ বাঁশি বাজার পর থেকেই আনন্দের বন্যায় ভাসছেন মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশটির ফুটবলভক্তরা। টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপে আসা আলবিসেলেস্তেদের বিপক্ষে পাওয়া এই জয়টিকে স্মরণীয় করে রাখতে আগামী বুধবার ২৩ নভেম্বর সারা দেশে ছুটি ঘোষণা করেছে সৌদি সরকার।  আরব নিউজের খবরে বলা হয়েছে, দোহার লুসাইল স্টেডিয়ামে মেসিদের বিপক্ষে জাতীয় দলের জয় উদযাপনের জন্য সৌদি ক্রাউন প্রিন্স যুবরাজ মোহাম্মদ বিন সালমানের একটি পরামর্শ অনুমোদন করেছেন দেশটির বাদশাহ সালমান। বিজয় উদযাপন করতে বুধবার ছুটি ঘোষণা করা হয়েছে।সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, বুধবার সব সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সকল পর্যায়ে শিক্ষার্থীদের ছুটি দেওয়া হবে। অবশ্য ছুটি ঘোষণার আগেই সৌদি আরবের রাস্তায় নেমে এসেছেন সমর্থকরা। সৌদি আরবের জাতীয় পতাকা হাতে এবং জাতীয় দলের জার্সি গায়ে নেচেগেয়ে উল্লাস প্রকাশ করছেন তারা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :