1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় দুই অবৈধ কারখানা সিলগালা ঢাকা রেঞ্জের সব থানায় থাকবে এসপি’র নিজস্ব সোর্স সাভারে খোলা ও নিবন্ধনবিহীন বীজ বিক্রিতে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন সাভারে পৌর এলাকায় জলাবদ্ধতা, অর্ধশতাধিক পরিবার পানিবন্দি নারীর ক্ষমতায়ন উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট কোর্সের মাঠকর্ম সাভারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার শিহাবকে সংবর্ধনা সাভারে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

সাভারে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

  • আপডেট সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫

সংবাদ রিপোর্ট: সাভারে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে অন্তত আট কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তি পড়েছেন ওই সড়কে চলাচলরত যাত্রীরা। ২ মার্চ রবিবার সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল এলাকায় প্রতীক গার্মেন্টসের কয়েক শতাধিক পোশাক শ্রমিক এই অবরোধ করেন। রাত সাড়ে ৯টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখেন। শ্রমিকরা বলেন, প্রতি মাসের বেতন নিয়মিত পরিশোধ করলেও কারখানা কর্তৃপক্ষ জানুয়ারি মাসের বেতন এখনো পরিশোধ করেননি। কয়েক দফায় বেতন পরিশোধের আশ্বাস দিলেও কর্তৃপক্ষ বেতন দেয়নি। তাই শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে অবস্থান নিয়েছে বলে জানান আন্দোলনরত শ্রমিকরা।
সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম বলেন, বকেয়া বেতনের দাবিতে প্রতীক নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। আমরা সমাধানের চেষ্টা করছি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :