1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় বাবার সঙ্গে আক্রোশ থেকেই ছেলেকে শ্বাসরোধে হত্যা সাভারে এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ সাভারে ইয়াবা সেবনের অভিযোগে ৯ যুবকের কারাদণ্ড সাভারে ইয়ামিন হত্যা মামলা: পলাতক ১৩ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ আশুলিয়ায় দুই অবৈধ কারখানা সিলগালা ঢাকা রেঞ্জের সব থানায় থাকবে এসপি’র নিজস্ব সোর্স সাভারে খোলা ও নিবন্ধনবিহীন বীজ বিক্রিতে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন

সাভারে কাপড়ের গোডাউনে আগুন

  • আপডেট সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

সংবাদ রিপোর্ট: সাভারে ‘মরিয়ম বেগম’ নামে একটি কাপড়ের গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। ১২ নভেম্বর মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সাভার পৌর এলাকার বাজার বাসস্ট্যান্ডের রাজভোগ সুইটমিটের তৃতীয় তলায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানায়, রাত সাড়ে ১১টার দিকে সাভার পৌর এলাকার বাজার বাসস্ট্যান্ডের একটি ভবনের তৃতীয় তলায় কাপড়ের গোডাউনে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে সাভার ফায়ার সার্ভিসের ২ ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম বলেন, কাপড়ের গোডাউনে আগুনের খবরে ২ ইউনিট প্রায় দেড় ঘণ্টা কাজ করে রাত ১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :