1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

আমিনবাজারে ৮০০ লিটার সরকারি ডিজেল জব্দ, আটক ১

  • আপডেট সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

সংবাদ রিপোর্ট: সাভারের আমিনবাজারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ল্যান্ডফিল থেকে ৮০০ লিটার সরকারি ডিজেল পাচারের অভিযোগে আল-আমিন (৩৪) নামে এক ট্রাকচালককে আটক করেছে পুলিশ। এ সময় তেলভর্তি ট্রাকটিও জব্দ করা হয়। ২২ অক্টোবর বৃহস্পতিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারের সালেহপুর ব্রিজসংলগ্ন এলাকা থেকে ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়।

আটক আল-আমিন বরিশালের বাবুগঞ্জ থানার ঘটকেরচর গ্রামের মৃত সুলতান হাওলাদারের ছেলে। তিনি রাজধানীর মিরপুর-১-এর গোদারঘাট এলাকায় ভাড়াবাসায় থাকেন। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের আবর্জনাবাহী ড্রাম ট্রাকের চালক।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে নিয়মিত তল্লাশির সময় ৪০টি কনটেইনারে ৮০০ লিটার ডিজেল বহনকারী একটি ট্রাকের গতিরোধ করা হয়। পরে তল্লাশি চালিয়ে তেল ও ট্রাকটি জব্দ করা হয় এবং চালককে আটক করা হয়।

সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাকির আল আহসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক তেল পাচারের বিষয়টি স্বীকার করেছেন। তিনি আমিনবাজারের ল্যান্ডফিল থেকে তেল নিয়ে রাজধানীর মোহাম্মদপুরে একটি চোরাই তেল চক্রের কাছে যাচ্ছিলেন বলে জানা গেছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :