1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা আশুলিয়ায় দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর, ঘরে মিলল ৩ জনের মরদেহ সাভারে ভবনের বাঁশ খুলতে গিয়ে রাজমিস্ত্রির মৃত্যু ধামরাইয়ে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার আশুলিয়ায় খুলল এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস লেন সাভারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি রানা প্লাজা ধস : নকশা বহির্ভূত ভবন নির্মাণের মামলা রায় থেকে যুক্তিতর্কে বাসে চাঁদা দাবি: সাভারে শ্রমিক দল নেতাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি সাভার সরকারি কলেজে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ম্যানেজমেন্ট

সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

  • আপডেট সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদ রিপোর্ট: সাভারে কথা কাটাকাটির জেরে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপ পরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ৫ সেপ্টেম্বর শনিবার রাত সাড়ে ৮টার দিকে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলতাফ হোসেন সাভারের আমিনবাজার বড়দেশী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি রাজধানীতে এসবির এসআই পদে কর্মরত ছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম। স্থানীয় বাসিন্দাদের বরাতে পুলিশ জানায়, রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় সড়কে অবস্থানকালে অজ্ঞাতপরিচয় একজনের সঙ্গে এসআই আলতাফ হোসেনের তর্ক হয়। পরে ওই ব্যক্তি আরও ১০-১২ জন নিয়ে এসে আলতাফের ওপর হামলা চালায়। এতে ওই পুলিশ সদস্য গুরুতর আহত হন। চিকিৎসার জন্য তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি সাইফুল আলম বলেন, সন্ত্রাসীরা পুলিশ সদস্যকে মারধর করে হত্যা করেছে। তবে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :