
সংবাদ রিপোর্ট: সাভারে বিশেষ অভিযান চালিয়ে পাঁচজন পেশাদার ছিনতাইকারী ও ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ২৭ আগস্ট বৃহস্পতিবার রাত দেড়টার দিকে সাভার মডেল থানাধীন পাকিজা জামে মসজিদের সামনের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মো. মতিউর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযানটি পরিচালনা করেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাভারের মজিদপুর এলাকার মো. সুজন হোসেন (৩০), কাতলাপুরের নির্মল ওরফে পিচ্চি নির্মল (২৬), রাজবাড়ীর বাসিন্দা ও বর্তমানে সাভারে বসবাসকারী মো. সজিব (৩৬), সাভারের বনপুকুর এলাকার মো. রনি (৩৫) এবং গাইবান্ধার খায়রুল হক (২২), বর্তমানে আশুলিয়ার জামগড়া এলাকায় বসবাসরত। পুলিশ জানায়, গ্রেপ্তারদের হেফাজত থেকে একটি ধারালো স্টিলের চাপাতি, একটি ধারালো লোহার ছোরা, একটি স্টিলের সুইচ গিয়ার, একটি স্টিলের খুর এবং একটি ধারালো স্টিলের চাকু উদ্ধার করা হয়েছে। ডিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তার সুজন হোসেনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির ৪টি, দস্যুতার ২টি, অন্যান্য ১টি ও মাদক আইনে ৩টিসহ মোট ১০টি মামলা রয়েছে। নির্মল ওরফে পিচ্চি নির্মলের বিরুদ্ধে চুরির ২টি ও মাদক আইনে ২টিসহ মোট ৪টি মামলা রয়েছে। এছাড়া সজিবের বিরুদ্ধে ১টি মাদক মামলা এবং রনির বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির ১টি মামলা রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাভারের মজিদপুর এলাকার মো. সুজন হোসেন (৩০), কাতলাপুরের নির্মল ওরফে পিচ্চি নির্মল (২৬), রাজবাড়ীর বাসিন্দা ও বর্তমানে সাভারে বসবাসকারী মো. সজিব (৩৬), সাভারের বনপুকুর এলাকার মো. রনি (৩৫) এবং গাইবান্ধার খায়রুল হক (২২), বর্তমানে আশুলিয়ার জামগড়া এলাকায় বসবাসরত। পুলিশ জানায়, গ্রেপ্তারদের হেফাজত থেকে একটি ধারালো স্টিলের চাপাতি, একটি ধারালো লোহার ছোরা, একটি স্টিলের সুইচ গিয়ার, একটি স্টিলের খুর এবং একটি ধারালো স্টিলের চাকু উদ্ধার করা হয়েছে। ডিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তার সুজন হোসেনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির ৪টি, দস্যুতার ২টি, অন্যান্য ১টি ও মাদক আইনে ৩টিসহ মোট ১০টি মামলা রয়েছে। নির্মল ওরফে পিচ্চি নির্মলের বিরুদ্ধে চুরির ২টি ও মাদক আইনে ২টিসহ মোট ৪টি মামলা রয়েছে। এছাড়া সজিবের বিরুদ্ধে ১টি মাদক মামলা এবং রনির বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির ১টি মামলা রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply