1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন সাভারে পৌর এলাকায় জলাবদ্ধতা, অর্ধশতাধিক পরিবার পানিবন্দি নারীর ক্ষমতায়ন উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট কোর্সের মাঠকর্ম সাভারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার শিহাবকে সংবর্ধনা সাভারে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সাভারে বিদেশি পিস্তল-গুলিসহ ২ মাদক কারবারি আটক সাভার পৌরসভা সম্প্রসারণ ও আশুলিয়া এবং আমিনবাজার পৌরসভা হবে: প্রতিমন্ত্রী আশুলিয়ায় বাড়ির ছাদে পড়ে ছিল শিশুর হাত-পা বাঁধা বস্তাবন্দী মরদেহ

কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন

  • আপডেট সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

সংবাদ রিপোর্ট: কলকাতার একটি বহুতল হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাভারের তরুণ ব্যবসায়ী আহমেদ বাবুর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার দিবাগত গভীর রাতে তার কফিনবন্দি মরদেহ আমিনবাজারে পৌঁছালে এলাকায় শোকের মাতম শুরু হয়। ২৩ আগস্ট রবিবার সকাল ১০টায় বেগুনবাড়ি বড় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে আমিনবাজার কেন্দ্রীয় (বড়দেশী) কবরস্থানে তাকে দাফন করা হয়। আহমেদ বাবু আমিনবাজারের এম এ হোসেন টাওয়ার মার্কেটে ‘কিউট কসমেটিক্স’ নামে একটি প্রসাধনসামগ্রীর দোকান পরিচালনা করতেন। ব্যবসায়িক কাজে গত ১৭ আগস্ট কলকাতায় গিয়ে একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনি মারা যান। অকালপ্রয়াত আহমেদ বাবু স্ত্রী, ৮ বছরের এক কন্যাসন্তান ও ৪ বছরের এক পুত্রসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পুরো আমিনবাজার এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :