1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে মই বেয়ে চলাচল করা সেই বৃদ্ধের বাড়িতে হচ্ছে রাস্তা আশুলিয়ায় এক্সপ্রেসওয়ের নিচে মিলল ভ্যানচালকের ক্ষতবিক্ষত মরদেহ আশুলিয়ায় বিএনপি নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি পুলিশের ধাওয়ায় ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতা নিহতের অভিযোগ সাভারের ৩ ইউনিয়ন কেরানীগঞ্জে সংযুক্তির প্রস্তাবের প্রতিবাদে মহাসড়ক অবরোধ সাভারে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন চাকলাদার মহিলা কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত আশুলিয়ায় টোবাকোর গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট সাভারে কলেজ গভর্নিং বডির সভাপতি হিসেবে এমপির স্ত্রীর দায়িত্ব হাইকোর্টে স্থগিত সাভার বংশী নদীতে মাছের পোনা অবমুক্ত

সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফিলিপাইনের বাণিজ্য-উপমন্ত্রী 

  • আপডেট সময় : বুধবার, ৮ জুন, ২০২২

সংবাদ রিপোর্ট: বাংলাদেশ বিনিয়োগবান্ধব দেশে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সফররত ফিলিপাইনের বাণিজ্য, বিনিয়োগ ও পর্যটন উপমন্ত্রী সুকর্ন আবাস। ৮ জুন বুধবার দুপুরে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে তিনি এ মন্তব্য করেন। সুকর্ন আবাস বলেন, বাংলাদেশ এখন বিনিয়োগবান্ধব দেশ। তাই এই দেশে ফিলিপাইনের ব্যবসায়ীরা বিনিয়োগ করতে আগ্রহী হবেন। বাংলাদেশ সরকারের সঙ্গে ফিলিপাইনের ভালো সর্ম্পক। বাংলাদেশ এখন অনেক উন্নত রাষ্ট্র। তিনি বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রার জন্য বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। সুকর্ন আবাস আরও বলেন, ফিলিপাইন সরকার যেকোনো বিষয়ে বাংলাদেশকে সাহায্য-সহযোগিতা করতে আগ্রহী। বাংলাদেশের যেকোনো প্রয়োজনে ফিলিপাইন সরকার পাশে থাকবে। এর আগে তিনি সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন। সেখানে ফিলিপাইনের উপমন্ত্রীকে বিভিন্ন উপহার সামগ্রী দেওয়া হয়। এ সময় বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :