1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঢাকা রেঞ্জের সব থানায় থাকবে এসপি’র নিজস্ব সোর্স সাভারে খোলা ও নিবন্ধনবিহীন বীজ বিক্রিতে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন সাভারে পৌর এলাকায় জলাবদ্ধতা, অর্ধশতাধিক পরিবার পানিবন্দি নারীর ক্ষমতায়ন উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট কোর্সের মাঠকর্ম সাভারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার শিহাবকে সংবর্ধনা সাভারে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

সাভার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালিত হচ্ছে 

  • আপডেট সময় : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

সংবাদ রিপোর্ট: আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন। কেক কাটা, দোয়া মোনাজাত ও আনন্দ শোভাযাত্রাসহ নানা আয়োজনে সাভারে পালিত হচ্ছে ২৮ সেপ্টেম্বর বুধবার সকালে সাভার উপজেলা চত্বরে সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের উদ্যোগে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি। এ সময় অন্যান্যের মধ্যে আরো ও উপস্থিত ছিলেন, সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভার প্যানেল মেয়র ও ২নং ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম মানিক মোল্লা, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর, সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাকুর্তা ইউপি চেয়ারম্যান হাজী লিয়াকত হোসেন, ঢাকা জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, সাভার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদ, সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাাদক রিদওয়ান মোল্লাসহ, সাভার উপজেলা চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে ঢাকা আরিচা মহাসড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। এর আগে সাভার উপজেলা অডিটোরিয়ামে শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা শেষে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়। আয়োজনে এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :