1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঢাকা রেঞ্জের সব থানায় থাকবে এসপি’র নিজস্ব সোর্স সাভারে খোলা ও নিবন্ধনবিহীন বীজ বিক্রিতে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন সাভারে পৌর এলাকায় জলাবদ্ধতা, অর্ধশতাধিক পরিবার পানিবন্দি নারীর ক্ষমতায়ন উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট কোর্সের মাঠকর্ম সাভারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার শিহাবকে সংবর্ধনা সাভারে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

সাভারে দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১০ জন

  • আপডেট সময় : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩

সংবাদ রিপোর্ট: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভারে দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১০ জন। ২১ এপ্রিল শুক্রবার দুপুরে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়,গতকাল দুপুরে জয়নাবাড়ি এলাকায় একটি সাইটে ইট বালু দেওয়াকে কেন্দ্র করে নজরুল ইসলাম ও অভি নামের এক যুবকের লোকজনদের মাঝে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ আহত হয় অন্তত দশ জন। এসময় ভাঙচুর করা হয় দোকানপাট। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে ভর্তি করে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এঘটনায় ওই এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের কঠোর শাস্তি দাবি করেছেন। স্থানীয়রা আরও বলেন, দফায় দফায় দুই পক্ষের মারামারিতে তারা আতঙ্কে রয়েছেন। এবিষয়ে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এঘটনায় সাভার মডেল থানায় উভয় পক্ষের পাল্টা পাল্টি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :