1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঢাকা রেঞ্জের সব থানায় থাকবে এসপি’র নিজস্ব সোর্স সাভারে খোলা ও নিবন্ধনবিহীন বীজ বিক্রিতে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন সাভারে পৌর এলাকায় জলাবদ্ধতা, অর্ধশতাধিক পরিবার পানিবন্দি নারীর ক্ষমতায়ন উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট কোর্সের মাঠকর্ম সাভারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার শিহাবকে সংবর্ধনা সাভারে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

সাভারে এসিল্যান্ডকে ছুরিকাঘাত, গ্রেফতার ১

  • আপডেট সময় : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

সংবাদ রিপোর্ট: সাভারে পটুয়াখালির কলাপাড়ার অ্যাসিল্যান্ড আবু বকর সিদ্দিককে ছুরিকাঘাতের ঘটনায় টেরা রাসেল নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৬ নভেম্বর বুধবার দুপুরে ৭ দিনের রিমান্ড চেয়ে টেরা রাসেলকে চিফ জুডিশিয়াল আদালতে পাঠানো হলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরআগে, ১৫ নভেম্বর মঙ্গলবার রাতে সাভারের নামা বাজার এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব-৪। বুধবার সকালে তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করে র‌্যাব। গ্রেফতার টেরা রাসেল চাঁদপুর জেলার হাজিগঞ্জের মৃত আলী আকবর ছেলে। তিনি আশুলিয়ার ইসলামপুর ভাড়া থেকে একটি ছিনতাই চক্র গড়ে তোলে। পুলিশ জানায়, গত ২২ অক্টোবর ৪৯ দিনের ল্যান্ড সার্ভে ও সেটেলমেন্ট বিষয়ক প্রশিক্ষণ নিতে সাভারে আসেন কলাপাড়ার এসিল্যান্ড আবু বকর সিদ্দিক। ১৪ নভেম্বর সোমবার বিকেলে তার অসুস্থ মাকে দেখার জন্য রাজধানীর মিরপুরে যান তিনি। সেখান থেকে রাতেই সাভারে ফিরে আসেন। রাত ১১টার দিকে সাভারের সিএন্ডবি এলাকায় বাস থেকে নামার পর ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। এ সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হলে পুলিশ তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আদালত পুলিশের পরিদর্শক (ওসি) মতিউর রহমান বলেন, দুপুরে সাভার মডেল থানা রাসেলকে আদালতে পাঠায়। বিকেলে তাকে আদালতে উঠানো হলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :