1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :

ধামরাইয়ে মহাসড়কের পাশে পড়ে ছিল বৃদ্ধার হাত-পা বাঁধা মরদেহ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২

ধামরাই প্রতিনিধি: ধামরাইয়ে মহাসড়কের পাশ থেকে শিকল দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত নারীর (৫২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২২ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের কুল্লা ইউনিয়নের কচমচ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, দুপুরে সড়কের পাশে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে ওই নারীকে হাত-পা শিকল দিয়ে বাঁধা অবস্থায় মৃত দেখতে পায় এবং মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, এলাকাবাসী খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরনে একটি মেক্সি ও শীতের পোশাক ছিল। তাকে দেখতে পাগলের মতো মনে হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে কোনো গাড়ি হয়তো তাকে ধাক্কা দিয়ে ফেলে রেখে গেছে।  মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :