1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঢাকা রেঞ্জের সব থানায় থাকবে এসপি’র নিজস্ব সোর্স সাভারে খোলা ও নিবন্ধনবিহীন বীজ বিক্রিতে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন সাভারে পৌর এলাকায় জলাবদ্ধতা, অর্ধশতাধিক পরিবার পানিবন্দি নারীর ক্ষমতায়ন উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট কোর্সের মাঠকর্ম সাভারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার শিহাবকে সংবর্ধনা সাভারে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

চোয়াল এবং মুখের হাড় ভেঙে গেছে সৌদি ফুটবলারের

  • আপডেট সময় : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে ভয়াবহ এক ইনজুরিতে পড়েছেন সৌদি আরবের ফুটবলার ইয়াসির আল শাহরানি। তার চোয়াল এবং মুখের বাঁ দিকের হাড় ভেঙে গেছে। ২২ নভেম্বর মঙ্গলবার রাতে আর্জেন্টিনার বিপক্ষে ২-১ গোলের ঐতিহাসিক এক জয় পেয়েছে সৌদি আরব। ম্যাচের শেষদিকে এসে আর্জেন্টিনার একটি আক্রমণ ঠেকাতে গিয়ে সামনে চলে এসেছিলেন সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইস। এসময় লাফিয়ে উঠে বল ধরতে গিয়ে তার হাঁটু বেশ জোরে আঘাত করে স্বদেশি ইয়াসির আলি শাহরানির মুখে। অনেকটা সময় মাঠেই পড়ে ছিলেন শাহরানি। তার মুখ রক্তে ভেসে যায়। এরপর স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় এই ফুটবলারকে। এক্স-রের পর জানা গেছে, ইয়াসির আল শাহরানির চোয়াল এবং মুখের বাঁদিকের হাড় ভেঙে গেছে। ভেতরে রক্তক্ষরণ হওয়ায় তার অস্ত্রোপচারের প্রয়োজন পড়েছে। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান নির্দেশ দিয়েছেন, চিকিৎসার জন্য প্রাইভেট বিমানে করে যেন ইয়াসিরকে জার্মানিতে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :