1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত এনসিপির ঢাকা জেলার ৭ নেতা শোকজ : ৫ জনকে সাময়িক অব্যাহতি আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খোরশেদ আলম সাভারে জেলা পরিষদের জমি উদ্ধার ও উন্নয়ন পরিকল্পনা জোরদার প্রকাশিত সংবাদে আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লি:-এর প্রতিবাদ সাভারে তিন মাসে ২৪ ধর্ষণ মামলা, লোকলজ্জায় থানায় যান না অনেকেই সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক-৩ সাভার পৌর বিএনপি নেতা বিল্টুর দাফন সম্পন্ন ‎সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ; ২৪ ঘণ্টার আল্টিমেটাম  ‎

সাভারে গোপন বৈঠক থেকে ৬৬ শিবিরকর্মী আটক

  • আপডেট সময় : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২

সংবাদ রিপোর্ট: সাভারে গোপন বৈঠক থেকে ৬৬ জন শিবিরের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় বিভিন্ন আলামত জব্দ করা হয়। ১৮ নভেম্বর শুক্রবার বিকেলে ভাকুর্তা ইউনিয়নের চাপড়া এলাকার ঢাকা গার্ডেন সিটি ইকরা হাউজিং লিমিটেডের ভেতর থেকে তাদের আটক করা হয়। প্রাথমিকভাবে আটকদের বিস্তারিত পরিচয় জানায়নি পুলিশ। তাদের বিস্তারিত পরিচয় পরে জানানো হবে বলে জানিয়েছেন সাভার মডেল থানা পুলিশ। তবে আটকরা রাজধানীর মোহাম্মদপুর পশ্চিম থানা থেকে এসেছিলেন বলে জানা গেছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ঢাকা গার্ডেন সিটি ইকরা হাউজিং লিমিটেডের ভেতর থেকে তাদের আটক করা হয়। তারা গোপনে জামায়াতের বার্ষিক রুকন সম্মেলনের আয়োজন করেছিলেন। পরে সাভার মডেল থানার একাধিক টিম অভিযান পরিচালনা করে তাদের আটক করে। আটকরা নাশকতার পরিকল্পনা করছিলেন বলে জানা গেছে। সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) দীপক চন্দ্র সাহা বলেন, এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :